প্রযুক্তি | ঊর্মি বাংলা
প্রযুক্তি বিভাগের সর্বশেষ সংবাদ — ঊর্মি বাংলা।
ফোন নম্বর শনাক্ত করার সেবার বাইরে এবার অনলাইন প্রতারণা শনাক্তে নতুন সেবা চালু করেছে সুইডেনের প্রতিষ্ঠান ট্রুকলার। ‘স্ক্যাম চেকার’ নামের এই সেবায় সন্দেহজনক ফোন নম্বর, ওয়েবসাইটের ঠিকানা বা মেসেজ যাচাই করা যাবে। এ জন্য আলাদা অ্যাপ ব্যবহার বা হিসাব খোলার প্রয়োজন হবে না।
ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের নিউজফিডে স্ক্রল করতেই চোখে পড়ছে আশির দশকের এসিড-ওয়াশ ডেনিম জ্যাকেট, চোখের কোণে বোল্ড আইলাইনার, আর মাথায় বাউন্সি কোঁকড়ানো চুল। আবার কখনও সত্তরের দশকের ক্লাব বা রেট্রো গাড়ির সামনে দাঁড়ানো ছবি। ভালো করে খেয়াল করলেই দেখা যাবে—এগুলো বর্তমান সময়ের তরুণ-তরুণী কিংবা দম্পতিদের ছবি, যা কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই-এর জাদুতে বদলে গেছে রেট্রো লুকে।
আগামী অক্টোবরে বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের ফোল্ডেবল আইফোন ডুও। এই ফোনটি শুধু ভাঁজ করা যায় এমন নকশার জন্যই আলাদা নয়, এর সফটওয়্যারেও থাকছে বেশ কিছু নতুন সুবিধা। আইওএসের ওপরই তৈরি হলেও ফোল্ডেবল পর্দার সুবিধা নিতে এতে যোগ করা হয়েছে বিশেষ কিছু ফিচার, যা সাধারণ আইফোনে পাওয়া যাবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এতই শক্তিশালী যে এটি এমন সব ঘটনার জন্ম দিতে পারে যা কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এই সতর্কবার্তা দিয়েছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রযুক্তির সঙ্গে জড়িত ঝুঁকিগুলোকে কোনোভাবেই খাটো করে দেখেননি তিনি। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, কুচক্রী মহল এই প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেই ঝুঁকিগুলো উপেক্ষা না করার আহ্বান জানিয়েছেন।