বকশীগঞ্জে মার্কেটে আগুন দেওয়ার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে মার্কেটে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারের দাবীতে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৯ মে) সকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাট্রাজোর ইউনিয়নের চড়িয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে উকিল মিয়া পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে মার্কেটের ৬টি দোকান পুড়িয়ে দিয়েছে।যা বাজারের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে বলে জানান।

ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী ডা. লিয়াকত হোসেন বলেন, অভিযুক্ত উকিল মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আগুন দেওয়ার প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান,জিন্নাহবাজারে আগুন লাগার ঘটনায় থানায় সাধারন জিডি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ২২ মে বুধবার রাত ২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।এতে একটি ওষুধের দোকান, একটি ফার্মেসি, একটি কাপড়ের দোকান ও একটি টেইলার্সসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা হলেন, ওষুধ ব্যবসায়ী ডাঃ লিয়াকত হোসেন, কাপড়ের ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ, কম্পিউটার ব্যবসায়ী মোঃ সোহেল, ওষুধের ফার্মেসী ব্যবসায়ী রুহুল আমিন, টেইলার্স মালিক বুলু মিয়া ও মুদি দোকান মালিক মজিবুর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হিসাব মতে আনুমানিক তাদের কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

  • Related Posts

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading
    বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে শ্রমিক দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে বাদ এশা জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!