বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৫ জনকে কারাদণ্ড

জামালপুরে বকশীগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৫ জনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড না দেয়ার কারণে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ নেতৃত্বে উপজেলার পৌর এলাকার উত্তর বাজার ও নয়াপাড়া মোড়ে আনু মিয়ার বাড়ীর রান্নাঘরের পিছনে গাঁজা সেবন করার সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন পৌর এলাকার উত্তর বাজার মাহবুবুব হকের ছেলে সাইম(৪৮) নয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে ময়নাল মিয়া(২৫) নয়াপাড়া গ্রামের মাহালীর ছেলে আনু মিয়া (৩০) বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের গোলাপজলের ছেলে সুজন মিয়া (২২) ও একই গ্রামের মজি মিয়ার ছেলে হানিফ (৪০)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) কলাম ২১ অনুযায়ী আটককৃত ৫ জনকে ৩ মাস ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন উপজেলা প্রশাসন মাদক নির্মূলে সব সময় কাজ করে যাবে।

  • Related Posts

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading
    বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে শ্রমিক দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে বাদ এশা জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!