বকশীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মতিন রহমান। সারাদেশব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জামালপুরের বকশীগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী শেষে আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন,মেডিকেল অফিসার ডাঃ এম কে এইচ মুনিম,মেডিকেল অফিসার ডাঃ রিয়া সাহা,পরিসংখ্যানবিদ আব্বাস আলী, উপজেলা স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন প্রমুখ।

এসময় বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে আহবান জানানো হয় ।

এ উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে থেকে (৬ থেকে ১১মাসের ৩২০০ জন শিশুকে খাওয়ানো হবে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯মাসের ২৩৯০০ জন শিশুকে খাওয়ানো হবে লাল রংয়ের)মোট ২৭ হাজার ১শ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হক বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ওষুধ। রাত কানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল প্রতিষেধক। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রজন্মকে সুস্থ্য রাখি, নিজ দায়িত্বে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করি।

  • Related Posts

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading
    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের লক্ষীরচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকালে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন মহিলা দলের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!