বকশীগঞ্জে ভটভটি গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যুবক নিহত

মতিন রহমান।জামালপুরের বকশীগঞ্জে ভটভটি গাড়ির চাকা ব্লাস্ট হয়ে গাড়ি উল্টে গিয়ে মোঃ বাপ্পি মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত মোঃ বাপ্পি মিয়া বকশীগঞ্জ পৌরসভার মালিবাগ এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী তাঁরা মিয়ার একমাত্র ছেলে।

বুধবার (৬জুন) রাত নয়টার দিকে ভাঙ্গারি মালামাল আনতে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর গেলে ভটভটি গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় বাপ্পি মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি মিয়া তার পিতা তাঁরা মিয়ার সাথে পুরাতন মালামাল ভাঙ্গারি ব্যবসা করতেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত কাজ চলছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading
    বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে শ্রমিক দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে বাদ এশা জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!