বকশীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন: ১২ জনের মনোনয়ন দাখিল

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ২১ এপ্রিল মনোনয়ন পত্র জমার শেষ দিনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও অহনা জিন্নাত এবং নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান, উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাওার ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ফড়িং।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম তালুকদার জুমান,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ জহুরুল হক, মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ শাহজামাল তাদের নিজনিজ মনোয়নপত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি ও মোছাঃ আমেনা খাতুন মনোনয়পত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহার ৩০ এপ্রিল ও ২ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২১ মে ৫৩ টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪৭৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৫৪৮ জন ও নারী ভোটার সংখ্যা ৯২ হাজার ৯২৯ জন।

  • Related Posts

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading
    বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে শ্রমিক দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে বাদ এশা জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!