বকশীগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার,আটক-৩

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় এলাকা থেকে অপহৃত এক কিশোরী (১৩) কে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পুলিশ আটক করেছে।

ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাটোয়ারি পূর্ব ইউনিয়নের তেতুলকান্দি গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড়া এলাকায় সিলিং এর কাজ করতেন। কয়েক মাস কাজ করার পর ৮ মার্চ  বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মোস্তাফা (৪০) ও তার স্ত্রী খুকু মনি(৩০) এর সহায়তায় বাক্কার শেখের কিশোরী কন্যা (১৩) কে অপহরণ করে রংপুর নিয়ে যায়।

ঘটনার পর অপহৃত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরেই পুলিশ নানা কৌশলে অপহরণকারী দুলাল ও অপহৃত কিশোরীকে বকশীগঞ্জের সীমারপাড় গ্রামে  ফিরিয়ে আনেন। পরে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। একই সময় অপহরণকারী দুলাল মিয়া ও সহায়তা কারী চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মোস্তাফা এবং মোস্তফার স্ত্রী খুকু মনিকে আটক করে থানা পুলিশ।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা দুলাল মিয়াকেও আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

  • Related Posts

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading
    বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে শ্রমিক দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে বাদ এশা জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ
    error: Content is protected !!