আওয়ামী সন্ত্রাসীদের বর্বর লগি-বৈঠার হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামী সন্ত্রাসীদের বর্বর লগি-বৈঠার হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর লগি-বৈঠার হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে শেরপুর শহরের ডিসি গেইটের সামনে শেরপুর শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ডিসি গেইটের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে শহর ও সদর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, শূরা সদস্য হাফেজ মো. জাকারিয়া আব্দুল বাতেন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক মো: জাহিদ আনোয়ার, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।