ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৭ অক্টোবর ২০২৬ তারিখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হালচাটিয়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন নকশী ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। বিজিবির দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চোরাকারবারিরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।