শেরপুরে মানবাধিকার সংস্থা "আমাদের আইন" এর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুরে মানবাধিকার সংস্থা "আমাদের আইন" এর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার রাত ৮ টায় শহরের বটতলাস্থ আমাদের আইনের জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংস্থা "আমাদের আইন" শেরপুর জেলার চেয়ারম্যান রোটারিয়ান মো: নাজমুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি এপেক্সিয়ান আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আমাদের আইন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কো-চেয়ারম্যান হারুন জিলানী সরকার, তাহমিনা জলি, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, বেলায়েত হোসাইন, জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান এলএলবি, আমিনুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মোনায়েম উর রহমান ইকবাল, অর্থ বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানজিদা জেরিন, সহ- নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা রানী দে, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, মিডিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন সহ আরো অনেকে।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া স্থানীয় পর্যায়ে মানবাধিকার রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।