নালিতাবাড়ীতে বিশ্ব উরস শরীফ উপলক্ষে ইসলামী জলসা অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে বিশ্ব উরস শরীফ উপলক্ষে ইসলামী জলসা অনুষ্ঠিত

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসার আয়োজন করেছে জাকের পার্টির নালিতাবাড়ী উপজেলা শাখা।
গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার সরিবাবাজার আমবাগানে এ জলসা অনুষ্ঠিত হয়। এতে জাকের পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি শামীম আহাম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফেজ মাওলানা মুফতি মুর্তজা ইবনে মোস্তফা সালেহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আব্দুল আজিজ সুজন এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমির হামজা।
এ ছাড়া ইসলামী আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল গাজীপুর জেলা জাকের পার্টি ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা মোশারফ হোসেন তমিজ, ময়মনসিংহ বিভাগীয় জাকের পার্টি ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা জামশেদ আলী হাসান এবং নেত্রকোনার মাওলানা কবির হোসেনের।
আয়োজকরা জানান, ধর্মীয় আলোচনা ও ইসলামী ভাবধারা প্রচারের লক্ষ্যে এ জলসার আয়োজন করা হয়।