শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!

শনিবার (১৭ অক্টোবর) বিকালের দিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় শেরপুর পৌরসভার একাদশ -১ গোল করে শেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে শেরপুর পৌরসভার একাদশ এচ্যাম্পিয়ন হয়।
এসময় শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল, পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা নিবার্হী অফিসার আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আওয়াল চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপণ, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
