জলবায়ু পরিবর্তনের কারনে অস্তিত্ব সংকটের হুমকিতে আছে পৃথিবীর ৪২ টি দেশ
ধনী দেশগুলোর ভোগবিলাসের জন্য - পৃথিবীর বায়ুমন্ডল ধ্বংস হয়ে যাচ্ছে।বন উজাড় হয়ে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারনে অস্তিত্ব সংকটের হুমকিতে আছে পৃথিবীর ৪২ টি দেশ। অথচ আমাদের সবার কর্মকান্ডে মনে হচ্ছে - এমন কিছুই হবে না। আমাদের অদুরদর্শীতার কারনেই ছোট ছোট এই দেশগুলো হারিয়ে যাবে। কারন দিন দিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং এটি দ্বীপ রাষ্ট্র গুলোর জন্য খুবই বিপদজনক। এছাড়া বিভিন্ন দেশে একের পর এক হারিকেন ও ঘুর্নিঝড়ের মতো প্রাকতিক দুর্যোগ তো বাড়ছেই। বৈশ্বিক উষ্ণতা থেকে বিশ্বকে রক্ষার জন্য সবারই সচেতন থাকতে হবে। পৃথিবী জেগে উঠছে এবং পরির্বতন আসবেই। কার্বন র্নিগমনের জন্য কারণ সমূহ থেকে বিরত থাকুন।জলবায়ু পরির্বতন রোধে জরুরী পদক্ষেপ এর দাবি জানাই।জলবায়ু পরির্বতন আন্দোলন এখন বিশ্বব্যাপী চলছে।ধনী দেশগুলোর ভোগবিলাসের জন্য - পৃথিবীর বায়ুমন্ডল ধ্বংস হয়ে যাচ্ছে।বন উজাড় হয়ে যাচ্ছে।মাত্রাতিরিক্ত কার্বন নির্গমনের জন্য দায়ীও উন্নত দেশগুলো, কিন্তু জলবায়ু পরির্বতনের প্রভাবে সবচেয়ে বেশী কষ্ট করছে দরিদ্র দেশের মানুষেরা। ক্লাইমেট জাস্টিস এখন মুখ্য।জলবায়ু পরির্বতনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে সামুদ্রিক ও বন্য প্রানীদের উপর। আমরা এখন মহা বিলপ্তির মুখোমুখি।পৃথিবীর ইকো সিস্টেমগুলো ভেঙ্গে পড়ছে।প্রতিদিন প্রায় ২০০ প্রজাতি প্রথিবী থেকে চিরবিদায় নিচ্ছে।এই হার সাভাবিকের চেয়ে কয়েক হাজার গুন বেশী।যদি এইভাবে প্রানী বিলুপ্তি ঘটতে থাকে এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাব চরম আকার ধারণ করে তাহলে ইকো - সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।এর পর আমরা টিকে থাকতে পারবো তো? আসুন নবায়নযোগ্য জালানী ব্যবহার করি।আসুন কার্বন নিঃসরণ কমাই। ভেবে চিন্তে খাই,অপচয় কমাই। প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়াই। সকল প্রাণর জন্য মঙ্গলজনক চাষবাস করি। প্রকৃতির ভারসাম্য সুরক্ষা করি।আমরাই পারি আমাদের পৃথিবী ভালো রাখতে। অংশগ্রহন,অংশিদারিত্ব ও প্রতিনিধীত্ব সৃষ্টি করে সক্রিয় স্বেচ্ছাসেবকত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চেষ্টা করাই আমাদের মূল লক্ষ্য ।মূল জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, ভাব, যোগাযোগ আত্তিকরণ ও চর্চার মাধ্যমে প্রাণ-প্রকৃতি সহায়ক এক সহজ সরল জীবনের আগ্রহ সৃষ্টির জন্যই বিশেষ ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ করছি । তরুণদেরকে তাদের সম্ভাব্য উপলব্ধি এবং তাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত কররছি, সমাজের সকল সদস্যদের মৌলিক অধিকার নিশ্চিত করে সহজ এবং কার্যকর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে আমরা কাজ করছি। জলবাযু পরির্ব্তনের প্রভাব মোকাবেলায় স্থায়ী ও জরুরী প্রতিক্রিয়ার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া, বিশেষ চাহিদা সম্পন্ন ও বিপদজনক মানুষকে একটি পরিবর্তিত জলবায়ুর সাথে মানিয়ে নিতে সাহায্য করছি। হাজার বছর ধরে বংশ পরম্পরায় চর্চা ও অর্জিত জ্ঞান কর্ম্ আত্তিকরণ ও যোগ করার মাধ্যমে সব প্রাণের মঙ্গল কমনা আমাদের এই চর্চার মূলভাব। দরিদ্র জনগোষ্ঠীর স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ইতিবাচক উন্নয়নের জন্য জামালপুর, শেরপুর এবং ঢাকা জেলার শিশু,কিশোর ও তরুনদের সম্পৃক্ত করে শিক্ষা ও বিনোদনের নানাবিধ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ,নিরাপদ খাদ্য,পুষ্টি ও নিরাপদকৃষি উন্নয়নে অবদান রাখতে কাজ করছি ।বিভিন্ন স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সচেতন নিবেদিত শিক্ষক ও ছাত্র – ছাত্রীরাই এই সংগঠনের মূল চালিকা শক্তি।
