শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

“আপনার চোখকে ভালোবাসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ২৪২ জন রোগীর চোখ পরীক্ষা, ১৩৫ জনকে বিনামূল্যে চশমা বিতরণ এবং ৩৬ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলার গাজীরখামার মডেল একাডেমি প্রাঙ্গণে ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ পরিচালিত ‘ভিশন সেন্টার-শেরপুর’-এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গাজীরখামার বাজার প্রদক্ষিণ করে পুনরায় গাজীরখামার মডেল একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
ক্যাম্পে ২৪২ জন চক্ষু রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। এ ছাড়া ১৩৫ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং ৩৬ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
এ সময় ভিশন সেন্টার-শেরপুরের ইনচার্জ মনিরুজ্জামান মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন।