নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের সদস্যরা নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী লিচুবাগান সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।