ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করতে একটি মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকেলে ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ভাতশালা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন, ​ভাতশালা ইয়ং স্টার ক্লাবের সভাপতি পারভেজ মিয়া, ​কুঠুরাকান্দা নবজাগরণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম, ভাতশালা ইয়ং স্টার ক্লাবের উপদেষ্টা লাভলু মিয়া, তাজেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উত্তেজনাপূর্ণ এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে ভাতশালা ইয়ং স্টার ক্লাব বনাম কুঠুরাকান্দা নবজাগরণ সংঘ। খেলাটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন রেফারি সোহাগ মিয়া। খেলায় এলাকার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

​স্থানীয় যুবকদের মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে এমন আয়োজন করায় এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত