নকলায় ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

নকলায় ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

নকলায় ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) নকলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ফুলগাজী থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংযুক্তিতে সারাদেশের বিভিন্ন স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।নকলা উপজেলা পরিষদ হলরুম থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে কৃষক কার্ডের আওতাভুক্ত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ ও বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বিতরণ করা হয়।

নকলায় ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ