বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তার বিকাশ

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তার বিকাশ

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তার বিকাশ

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও সৃজনশীলতার বিকাশে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আসমা বিনতে রফিক এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ এ্যানি সুরাইয়া মিলোজ।

উৎসবে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক গবেষণা ও সৃজনশীল বিভিন্ন ধারণা উপস্থাপন করে। এসব প্রকল্প ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ক্ষেত্রে নিজেদের চিন্তাশক্তি ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

পরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।