জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে তিনটি নবনির্মিত ভবন উদ্বোধন

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও বিজ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণে নতুন অবকাঠামো

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে তিনটি নবনির্মিত ভবন উদ্বোধন

জামালপুর প্রতিনিধি: জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে ছয়তলা বিশিষ্ট নবনির্মিত প্রশাসনিক কাম একাডেমিক ভবন, ছয়তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন এবং পাঁচতলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আল হাদি। নবনির্মিত তিনটি ভবনের মাধ্যমে কলেজের প্রশাসনিক কার্যক্রম, শ্রেণিকক্ষের সুযোগ-সুবিধা, বিজ্ঞান শিক্ষা ও বহুমুখী কার্যক্রম পরিচালনার অবকাঠামো সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে পৃথক বিজ্ঞান ভবন শিক্ষার্থীদের ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধান অথিথি জনাব শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেন- শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও দক্ষতা বিকাশে সহায়ক হবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।