দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক মন্ত্রীর পিএস গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছবি: সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) রেজাউল করিম

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া রেজাউল করিম সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী ছিলেন। এ ছাড়া তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের একটি নাশকতা মামলায় অভিযান চালিয়ে রবিবার দুপুরে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, "নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।