শেরপুরে জাসাসের আয়োজনে মঞ্চস্থ ‘গরিবের মেয়ে’

শেরপুরে জাসাসের আয়োজনে মঞ্চস্থ ‘গরিবের মেয়ে’

শেরপুরে জাসাসের আয়োজনে মঞ্চস্থ ‘গরিবের মেয়ে’

নাটক হোক গণমানুষের হাতিয়ার, মনের আয়না ও প্রতিবাদের ভাষা’—এমন স্লোগানকে সামনে রেখে শেরপুরে মঞ্চস্থ হয়েছে সামাজিক বাস্তবতাভিত্তিক নাটক ‘গরিবের মেয়ে’।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে নাটকটি পরিবেশন করে সততা ক্লাব। দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমিতে এমন নাটক মঞ্চস্থ হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক এ কে এনামুল হক বিপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ জনি সরকার, সদস্য সচিব মোহাম্মদ আজিজ মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

নাটকটিতে শিল্পীরা সাবলীল ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দারিদ্র্য, পারিবারিক টানাপোড়েন, সামাজিক বৈষম্য ও মানুষের জীবনসংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরেন। তাঁদের অভিনয় ও সংলাপ দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের অসংগতি তুলে ধরা এবং মানুষের বিবেক জাগ্রত করার শক্তিশালী হাতিয়ার। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি নাটক, সংগীত, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নাট্যচর্চার প্রসার, শিল্পীদের মূল্যায়ন এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন। প্রতিটি জেলা ও উপজেলায় নিয়মিত নাটক মঞ্চায়নের সুযোগ সৃষ্টি হলে নতুন প্রতিভার বিকাশ ঘটবে এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে।

দীর্ঘদিন পর শেরপুর শিল্পকলা একাডেমির মঞ্চে এমন আয়োজন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত দর্শক ও সাংস্কৃতিক অনুরাগীরা।

শেরপুরে জাসাসের আয়োজনে মঞ্চস্থ ‘গরিবের মেয়ে’