শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম এবং জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা।

অন্যদিকে, একই দিবস উপলক্ষে শেরপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগেও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপুলের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন সদস্যসচিব হারুন অর রশিদ, শেরপুর শহর জাসাসের সভাপতি হারুনুর রশিদ হারুন, শহর জাসাসের সদস্যসচিব আব্দুল মালেকসহ জেলা জাসাসের বাবু, এনামুল, রুবেল, মিলন ও মন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জাসাসের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।