শেরপুরে প্রথমবার ফিউচার ক্যাডেট একাডেমির বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩০০ শিক্ষার্থী

শেরপুরে প্রথমবার ফিউচার ক্যাডেট একাডেমির বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩০০ শিক্ষার্থী

শেরপুরে প্রথমবার ফিউচার ক্যাডেট একাডেমির বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩০০ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা যাচাই এবং ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্ন পূরহণ করে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। বিরতিহীনভাবে পরীক্ষা চলে সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষাটি সরাসরি ঢাকা থেকে পরিচালিত হয়। এক্স-ক্যাডেট প্রিন্সিপাল ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রতিভা যাচাইয়ের পাশাপাশি তাদের ক্যাডেট কলেজে পড়াশোনার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে এবং ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ জোগাবে।