ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, ফাঁসির দাবি

ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, ফাঁসির দাবি

ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, ফাঁসির দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস, মর্মান্তিক ও নিন্দনীয়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তাঁরা। মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. দুলাল উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানা শাখার সভাপতি মো. লিটন বেপারী ও সাধারণ সম্পাদক শ্রী পলাশ চন্দ্র শীল, নালিতাবাড়ী থানা শাখার সভাপতি মনিন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক পরেশ ঋষি, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন শাখার সভাপতি সুনিল রবিদাস ও সাধারণ সম্পাদক সামলাল রবিদাস এবং ভাতশালা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সুজন চন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক শ্রী সুবাশ চন্দ্র ঋষি। বক্তারা বলেন, “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।” ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিহত রবীন্দ্র ঋষির পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, ফাঁসির দাবি