বকশীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদিত, সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক নীরব
নবগঠিত এই কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলা শাখার পক্ষ থেকে বকশীগঞ্জ উপজেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলা শাখার সভাপতি সা’দ আহমেদ রাজু এবং সাধারণ সম্পাদক রবিউল ইবনে রেজা (রাজন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে মো. উজ্জ্বল সরকারকে সভাপতি এবং জান্নাতুল ফেরদাউস নীরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—নিশান রহমান (শিশির) সিনিয়র সহ-সভাপতি, রাকিব হাসান হেমন্ত সহ-সভাপতি, রিফাত হাসান সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সাজ্জাদুর রহমান সুমন যুগ্ম-সাধারণ সম্পাদক, তানভীরুল ইসলাম সৌরভ যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক, রাসেল সরকার সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক, রাকিব হাসান নয়ন সহ-সাংগঠনিক সম্পাদক, জান্নাতুল নাঈম আবিদ দপ্তর সম্পাদক, হৃদয় হাসান রাফি তথ্য, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, মেহেদী হাসান মিরাজ প্রচার সম্পাদক, আব্দুর রহমান অর্থ সম্পাদক, হাফেজ মো. জিহাদ হাসান ধর্ম সম্পাদক, রাজিম হাসান ক্রীড়া সম্পাদক এবং মো. রিমন হাসান সাংস্কৃতিক সম্পাদক।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।