মাদারগঞ্জে নারীর ক্ষমতায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে নারী সমাবেশ

সমাবেশে সরকারি বিভিন্ন সেবা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, সামাজিক সম্প্রীতি এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

মাদারগঞ্জে নারীর ক্ষমতায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে নারী সমাবেশ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক সচেতনতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, জামালপুরের যৌথ আয়োজনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

সমাবেশে সরকারি বিভিন্ন সেবা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, সামাজিক সম্প্রীতি এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সমাবেশের মাধ্যমে সরকারি সেবা সম্পর্কে মানুষের ধারণা বাড়বে এবং নারীদের সামাজিক সচেতনতা ও অংশগ্রহণ আরও জোরদার হবে।

মাদারগঞ্জে নারীর ক্ষমতায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে নারী সমাবেশ