শেরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০ জনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

শেরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০ জনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

শেরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০ জনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

শেরপুর সদর উপজেলায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২০ জন ব্যক্তির মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত এসব মানুষের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ। এতে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের মুখে হাসি ফোটানো রাষ্ট্রের দায়িত্ব। সরকারের এই অনুদান তাদের জীবনসংগ্রামে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২০ জন ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা মো. হাফিজুর রহমান, শেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।