বিশ্ব | ঊর্মি বাংলা

বিশ্ব বিভাগের সর্বশেষ সংবাদ — ঊর্মি বাংলা।

জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ

ইউরোপের আপত্তি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে আবার বিশ্ব কূটনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে তিনি এ আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন।

কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ, কেন তাঁকে হত্যা করেছিল তালেবান

একসময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। দেশের ক্ষমতার কেন্দ্রে থাকা সেই মানুষটিই জীবনের শেষ চার বছর কাটিয়েছেন কাবুলে অবস্থিত জাতিসংঘের একটি কম্পাউন্ডে। বাইরে যাওয়ার উপায় ছিল না, ভবিষ্যৎও ছিল অনিশ্চিত।

চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?

বাংলাদেশের আমদানি বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য চীন ও ভারতের। শিল্পের কাঁচামাল, তৈরি পোশাকের উপকরণ, যন্ত্রপাতি, রাসায়নিক থেকে খাদ্যপণ্য, প্রায় সব ক্ষেত্রেই এই দুই দেশের ওপর বাংলাদেশের বড় ধরনের নির্ভরতা রয়েছে। বিপরীতে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন কিছু পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে। নতুন বাণিজ্য চুক্তির আওতায় জ্বালানি, গম, সয়াবিন, তুলা, উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনার সুযোগ ও প্রতিশ্রুতি তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের আমদানি বাজারে যুক্তরাষ্ট্রের অংশ আরও বাড়তে পারে। তবে চীন ও ভারতকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান আমদানি উৎস হয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের বিশ্লেষণ বলছে, সামগ্রিক আমদানিতে চীন ও ভারতকে সরিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষে ওঠা সহজ নয়। তবে উচ্চমূল্যের পণ্য, জ্বালানি, উড়োজাহাজ, চিকিৎসা সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তির পণ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হতে পারে।

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি...দারুণভাবে জিতছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।