খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

আরাফাত শিশির :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের দিকপাইতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বার বিকালে জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ৭নং ওয়ার্ডের পূর্বপাড় দিঘলী গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মাসুমা আরমিন মিতু।
এ সময় সদর উপজেলা বিএনপি, মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জামালপুর-৫ আসনের ধানের শীষের এমপি প্রার্থী এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মাসুমা আরমিন মিতু বক্তব্য রাখছেন।

ছবি – জামালপুর দিনকাল

দোয়া মাহফিলে উপস্থিত মহিলারা।

  • Related Posts

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    আরাফাত শিশির : আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের…

    Read more

    Continue reading
    অবৈধ মাটি ও বালু উত্তোলন: ড্রেজার ধ্বংস ও জরিমানা

    মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ও বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যক্তিকে মোটা অংকের জরিমানা করার পাশাপাশি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!