এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

আরাফাত শিশির :

জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ গোলাম নবী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ও জামালপুর জেলা বিএনপির সভাপতি এবং জামালপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, “এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপি ও আইনজীবী অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো, যা কখনোই পূরণ হবার নয়। একজন সৎ, সাহসী ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আপামর জামালপুরবাসী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

  • Related Posts

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading
    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!