বকশীগ‌ঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ মে ) বিকালে বকশীগঞ্জ বাস মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির কার্যাল‌য়ে-বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী‌তে তার ছ‌বি অবমাননার ঘটনা ঘ‌টে।

বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর জানান, আওয়ামী লীগের দোসর বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক স‌মি‌তির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ন সাধারন সম্পাদক আ‌মিনুল ইসলাম পরিকল্পিত ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি খুলে মাটিতে ছুড়ে ফেলে রাখেন। এমন ঘটনায় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বকশীগঞ্জ বাস মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বাস মিনিবাস মালিক স‌মি‌তির যুগ্ন সাধারন সম্পাদক আ‌মিনুল ইসলামের সাথে মুঠেফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহাম্মেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটির সভা ও দোয়া মাহফিল

    মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!