বকশীগঞ্জে পারভেজ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

মতিন রহমান।। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শমীম, জেলা ছাত্র দলের সহ সভাপতি ইমরান হোসেন, বিমানবন্দর থানা ছাত্র দলের সদস্য সচিব মেহেদি হাসান তালুকদার, উপজেলা ছাত্র দলের যুগ্মআহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর যুগ্মআহ্বায়ক রিয়াদুল হাসান, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহমুদুর হাসান আকিব,কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাকিল মিয়া। এসসয় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সিয়াম সিদ্দিকি, কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঈন সর্দার, বাাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দ, নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলী, বকশীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান।

বক্তারা এ সময় ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি করেন।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!