শেখ হাসিনার বিচারের দাবিতে বকশীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

মতিন রহমান। শেখ হাসিনার বিচারের দাবিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় থেকে বকশীগঞ্জ জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু,পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন প্রমূখ।

এসময় বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় যুবদলের নেতা কর্মীরা আরও কঠোর হতে বাধ‍্য হবে।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা,পৌরসভা, ইউনিয়নের যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!