ভালোবাসার মোতি – এন.এম.ফারুকুজ্জামান

ভালোবাসার মোতি

উদাসী ফাগুনে
গভীর নিশিতে খোলা জানালায়
এলোমেলো বাতাসের ঝাপটায়
ধুলি কনা, শুকনো পাতা
উড়ে এসে শুন্য শয্যা চুমে
কি যেনো বলতে চায়
আজ তার বারতা নিয়ে।

বড় ঘুমকাতুরে,উঠো ত্বরা করে
শত কথা জমে আছে বিরহী হৃদয়ে
পলাশ পাপড়ি খোঁপায় গুঁজে
প্রিয়তমা তোমার
এসেছে নদীর তীরে,
চুপিচুপি যেও,কেউ না জানে।

নৌকা বাধা আছে ঘাটে
তারে নিয়ে যেও নির্জন চরে
যেখানে আলো-ছায়া মাখামাখি
মায়াবী মেঘ ভাসে দুরের আকাশে
হাওয়ার টানে আলুথালু বসন
নিতে চায় খুলে
রূপোলী জোসনায় বালিকণা ঝিকিমিকি
তারারা জোঁনাকি জ্বালে।

ভোর হতেই উষার আলো
হেটে যেও অনেক দুর
পুবালি বাতাসে ফেনিল ঢেউ
আছড়ে পড়ে তৃণদলে
সাদা গাঙচিলের উড়াউড়ি
শুভক্ষণে,বুঝো মনের গতি
শুক্তি খুলে তুলে দিও তারে
তোমার ভালোবাসার মোতি।।

৩ জুলাই, শুক্রবার
সজবরখিলা,শেরপুর।

  • Related Posts

    শোক হোক নতুন প্রজন্মের শক্তি -জি.বি.এম রুবেল আহম্মেদ।

    “আগষ্ট তুমি ভয়াবহ কলঙ্ক আর অপমান, তোমার মাঝেই হারিয়েছি বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী প্রাণ।ভোর রাতে ঘাতক দল ঢুকে জনকের বাসায়, হত্যা করে সপরিবার কাউকে দেয়নি রেহায়”  ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। অশ্রুভেজা,…

    Read more

    Continue reading
    নীলাঞ্জনা তোমার জন্মদিন-মমিনুল ইসলাম

    কলমেঃ মমিনুল ইসলাম তোমার জন্য আরো একটি-নতুন দিগন্তের সাক্ষী হতে চলছে,চারদিকে নীল আঁকাশে-মেঘগুলোও ছুঁটে চলছে।শরৎতের কাশফুলগুলোও-মৃদু হাওয়ায় দুলছে।বিলে-ঝিলে সদ্য ফুঁটা পদ্মা-শাপলা শালুক হয়েছে রঙিন,আজকে,নীলাঞ্জনা তোমার জন্মদিন।। আজকের এইদিনে তুমি-এসেছিলে বলে,আমার…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!