বকশীগঞ্জে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতিন রহমান।।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লী‌গের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী জননেতা নূর মোহাম্মদ।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগমের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ গাজী আমানুজামান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ফড়িং,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,সহ-সভাপতি জয়নাল আবেদীন,সহ-সভাপতি শাহাজালাল খন্দকার,যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইয়ুম,যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন,আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জননেতা নূর মোহাম্মদের বিজয় সুনিশ্চিত করতে হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!