দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত

বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা সফলতার সাথে শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলন মেলা অনুষ্ঠানটি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, পল্টন টাওয়ার (৪ র্থ তলা) অনুষ্ঠিত হয়। চীফ ক্রাইম রিপোর্টার, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার মোঃ শিবলি সাদিক খান এর সঞ্চালনায় ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন জনাব মোছাঃ খন্দকার তানিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, জনাব মোঃ সেলিম মিয়া জে কে, চেয়ারম্যান পাররামরামপুর ইউনিয়ন পরিষদ, দেওয়ানগঞ্জ জামালপুর এবং বিশিষ্ট ব্যবসায়ী কোনাবাড়ি গাজীপুর। মোঃ বাবুল মিয়া , চীফ রিপোর্টার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা, এবং বিভাগীয় ব্যুরোপ্রধানসহ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সকল সহকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল অতিথিগণ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সমগ্ৰী পুরস্কার বিতরন ও সাংবাদিকদের হাতে হস্তান্তর করেন। দৈনিক আজকের বসুন্ধরা লোগো ব্যবহৃত পুরস্কার সম্মাননা স্মারক,মগ,ফিতা,কলম,খাতা,চাবির রিং, গেঞ্জি, মাথার ক্যাব, বর্ষপূর্তি বেজ ইত্যাদি সমগ্ৰী পুরস্কার বিতরণ করেন । পরে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ অনুষ্ঠানের সভাপতি মোঃ সোহেল রানা ক্রেস্ট ও অন্যান্য উপহার সাংবাদিকদের হাতে তুলে দেন। সাংবাদিকদের পক্ষে প্রথম ক্রেস্ট গ্ৰহণ করেন মোঃ রফিকুল ইসলাম রফিক, স্টাফ রিপোর্টার জামালপুর। এতে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার দেশের সকল সাংবাদিকরা ১৮তম বর্ষ পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠানে যোগদান করেন। স্বাগত বক্তব্যে প্রধান অতিথি বলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা মানসম্মত একটি পত্রিকা, বর্তমানে দেশে খবরের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কেক কেটে সবাই মিলে স্লোগান দেন শুভ শুভ শুভ দিন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জন্মদিন। সবশেষে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!