৩০ বছরেও কাঁচা সড়ক পাকা হয়নি-দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের প্রাচীন একটি কাঁচা সড়ক ৩০ বছরেও পাকা হয়নি এতে আট গ্রামের ১০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে। গ্রামের শিক্ষার্থীরা কাঁচা সড়কটি ব্যবহার করেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে যায়। 

স্থানীয়রা জানান, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের বাঁশ কান্দা থেকে কায়স্থ পাড়া একটি কাঁচা সড়ক নির্মাণ হয় প্রায় ৩০ বছর আগে। গ্রামবাসী চলাচল ছাড়াও পাশর্বতী শ্রীবরদী উপজেলার সাথে সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই সড়ক। আট গ্রামের প্রায় ১০ হাজার লোকজনের যাতায়াতের একমাত্র সড়ক এটি। স্কুল কলেজসহ ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতাযাতের একমাত্র সড়ক। উল্লেখিত ৮টি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য চলাচলের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ ৩০ বছরের এই সড়কটি পাকা ও সংস্কার হয়নি। ফলে সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এর চিত্র আরও বিপদজনক আকার ধারণ করে। তখন ছোট বড় কোন যানবাহনই চলাচল করতে পারেনা। গ্রামবাসী বার বার সড়কটি সংস্কার বা পাকা করণের দাবি করে আসছে। ৩০ বছরেও সেই দাবি পুরণ হয়নি।

এবিষয়ে স্থানীয় নীলাক্ষিয়া ইউনিয়নের মেম্বার বাবুল মিয়া জানান, এলাকার মানুষের চলাচলের স্বার্থে সড়কটি পাকা করণ জরুরি। বার বার বলাও হয়েছে। কিন্তু কাজ হয়নি।

নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, সড়কটি পাকা করণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাকা করনের তালিকাতেও আছে। বরাদ্ধ পেলেই দ্রুত পাকা করণের কাজ বাস্তবায়ন শুরু হবে।

বকশীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শামছুল হক জানান, রাস্তাটি পাকা করণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্ধ পেলেই কাজ শুরু হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!