বকশীগঞ্জে ২৭ হাজার ১শ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

মতিন রহমান।। জামালপু‌রের বকশীগ‌ঞ্জ উপজেলায় আগামী ১২ ডি‌সেম্বর (মঙ্গলবার) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পা‌লিত হ‌বে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বকশীগঞ্জ উপজেলায় ২৭ হাজার ১শত শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আ‌জিজুল হক জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ২শত শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ৯ শত শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ১৬৯টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী, স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল অভিভাবক, শিক্ষক ইমাম গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছেন তি‌নি।

  • Related Posts

    আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়, দল তাকে আজীবন বহিষ্কার করেছে

    মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে নদীতে অবৈধ বাঁধ অপসারনে বাধা দেওয়ায় ২ জনের কারাদণ্ড

    মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বাঁধ নির্মাণ অপসারনের বাধা দেওয়ায় ২ জন‌কে ৬ মাস ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!