সাভারে হত্যাচেষ্টার অভিযোগে ‘কথিত’ যুবলীগ নেত্রী আটক

সাভারে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ হত্যাচেষ্টার অভিযোগে ‘কথিত’ জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ।আটক ওই নারীর নাম মেহনাজ মিশু।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  

এর আগে সকালে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে আটক মিশুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ারের সই জাল করে ঢাকা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন মেহনাজ মিশু বলে জানা গেছে। বর্তমানে যুব মহিলা লীগের কোনো কমিটিতে তিনি নেই বলে নিশ্চিত করেছেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার।

ভুক্তভোগী নারীর মায়ের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতেন মেহনাজ মিশু। তার বিরুদ্ধে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই নারীকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বলেন, মেহনাজ মিশু যুব মহিলা লীগের কেউ নয়। তিনি আমার সই জাল করে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণ ও হত্যাচেষ্টার সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • Related Posts

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    আরাফাত শিশির : আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের…

    Read more

    Continue reading
    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!