মাদারগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতা

মাদারগঞ্জ, জামালপুর:
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনার এক অনন্য প্রয়াস দেখা গেল জামালপুরের মাদারগঞ্জে। উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়ের ফাইনাল প্রতিযোগিতা। বোরো ধান ঘরে তোলা শেষ, মাঠ খালি- এই সুযোগেই আয়োজন করা হয় রোমাঞ্চকর এই প্রতিযোগিতার।

বিশাল ফাঁকা মাঠে কলাগাছ পুঁতে তৈরি করা হয় বৃত্তাকার ট্র্যাক, যার চারপাশ ঘিরে দাঁড়িয়ে বা বসে ছিল হাজারো দর্শক- শিশু, কিশোর, নারী-পুরুষ সবাই মুগ্ধ চোখে তাকিয়ে ছিল এক দৃশ্যের দিকে। ছোট-বড় নানা রঙের ঘোড়া দুরন্ত গতিতে ছুটে চলছে সামনে বাঁধা লাল ফিতার দিকে। আর সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া সওয়ারিদের চোখে মুখে শুধুই জয়ের তীব্র আকাঙ্ক্ষা। ঘোড়ার টগবগ শব্দ আর দর্শকদের করতালিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

রোববার (৬ জুলাই) বিকালে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশতাধিক ঘোড়া, ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে। বড়, মাঝারি ও ছোট আকৃতির ঘোড়াগুলোর মাঝে অনুষ্ঠিত হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ৬ জনকে রেফ্রিজারেটর, এলইডি টিভি ও মনিটর এবং ২৪ জনকে এলইডি টিভি, রাইস কুকার, মোবাইল ফোন, সিলিং ফ্যান ও জালি ফ্যানসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ। সভাপতিত্ব করেন জোড়খালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এহতেশাম হায়দার পারুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দর্শনার্থীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো ঘোড়াদৌড় দেখার সুযোগ পেয়ে আনন্দে অভিভূত। কেউ কেউ বলেন, এ যেন হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের জাগরণ। বিশেষ করে শিশুরা ছিল দারুণ উৎফুল্ল।

আয়োজক কমিটির সদস্য শাহজাদা এমরান ও মিজানুর রহমান জানান, “এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। আশেপাশের জেলা থেকেও অনেক প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতি আমাদের উৎসাহ দিয়েছে।”

তাঁরা আশাবাদী, ভবিষ্যতেও এই আয়োজন চালিয়ে নিয়ে বাংলার হারানো ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!