বকশীগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে নিলাক্ষিয়া ইউনিয়নে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে হামিদুর রহমান (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার (১৪ মে) রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান পাগলাপাড়া গ্রামের জুহুরুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে হামিদুর রহমান ইজিবাইক চালিয়ে শহর থেকে বাড়িতে আসেন। রাত ১০ দিকে ইজিবাইকটি চার্জে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা পাগলাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ জানান আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!