বকশীগঞ্জ পৌর বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড এর ইফতার ও দোয়া মাহফিল

মতিন রহমান। জামালপু‌রের বকশীগঞ্জ পৌর বিএনপির ১,২ ও ৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) পৌর শহরে মালীরচর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। 

ইফতার আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপ‌জেলা বিএনপির সভাপ‌তি আলহাজ্ব মা‌নিক সওদাগর। বিশেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএন‌পির সভাপ‌তি পৌর বিএন‌পির সি‌নিয়র সহসভাপ‌তি আলহাজ্ব ছামিউল হক সওদাগর,পৌর বিএন‌পির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শা‌কিল, পৌর বিএন‌পির সাংগঠ‌নিক শাহজাহান পার‌ভেজ শাহীন,পৌর বিএন‌পির যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম,পৌর যুবদ‌লের সদস্য স‌চিব তান‌জির আহা‌ম্মেদ সুজন,পৌর যুবদ‌লের যুগ্ন আহ্বায়ক তৌহিদ মেহেদী, ১ নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান,২নং ওয়ার্ড সভাপতি উসমান আলী ও ৩ নং ওয়ার্ড সভাপতি আবু আব্দুল্লাহ আল হিরুসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এতে দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!