বকশীগঞ্জ পৌরসভার কর্মকর্তাকে মেরে ফেলার হুমকি

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও এক কর্মচারীকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ০৪ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

ভুক্তভোগীরা হলেন- বকশীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন ও কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হাবিব। অভিযুক্ত হলেন- বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মোঃ ইদ্রিছ আলীর সন্তান মোঃ রাজ্জাক মিয়াসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন।সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়- গত ২৫ আগস্ট দুপুর তিনটার সময় বকশীগঞ্জ পৌরসভার সামনে এন এম উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছিলেন নুরুল আমিন ও দেলোয়ার হাবিব। এমন সময় রাজ্জাক মিয়াসহ ৪-৫জন এসে তাদের দুইজনকে বকশীগঞ্জ থেকে চলে যাবার হুমকি দেন। যদি তারা চলে না যায় তাহলে তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়াও হামলা ও মিথ্যা মামলার হুমকি দেন অভিযুক্তরা। এমন অবস্থায় নুরুল আমিন ও দেলোয়ার হাবিব প্রান ভয়ে আছেন বলে উল্লেখ্য করা হয় সাধারন ডায়েরীতে। অভিযুক্ত রাজ্জাক মিয়া মোবাইল ফোনে বলেন- আমাকে বকশীগঞ্জ পৌরসভায় চাকরি দেয়ার প্রলোভন দেখানো হয়। আমি নুরুল আমিনকে সাড়ে৪ লাখ টাকা দেয় অনেক আগে। সে চাকরিও দিচ্ছিলো না। আমার টাকাও ফেরত দিচ্ছিলো না। পরে আমি বিভিন্ন মাধ্যমে তার কাছে টাকা চাই এবং আজ পর্যন্ত তার কাছে আমি সরাসরি টাকা চাইনি। উপজেলা প্রশাসনকে একটি লিখিত অভিযোগ করি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান-আদালতে অনুমুতির পর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!