বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুর ১ টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটো রিকশার ধাক্কায় তিনি মারা যান। নিহত স্কুল শিক্ষিকা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।

স্থানীয় সুত্র জানায়, মাদারেরচর গ্রাম থেকে এক কিলেমিটার দূরে অবস্থিত দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা তার ৪ মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য দুপুর ১ টার দিকে অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন। বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি।

  • Related Posts

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    আরাফাত শিশির : আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের…

    Read more

    Continue reading
    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!