বকশীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছ উপহার দিল জেলা পুলিশ

মতিন রহমান। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে ও পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় ফলদ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা উপহার দিল জেলা পুলিশ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান। এসময় তিনি শিশু শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন।

থনা পুলিশ সুত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭’শ ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরে তিনটি বিদ্যালয়ের মাঠে তিনটি গাছ রোপণ করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।এসময় নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রশিদ,বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী সেনসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বুধবার (৫ জুন) জেলা পুলিশ আয়োজিত জামালপুর জেলায় বৃক্ষ রোপণ সপ্তাহের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসেন ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এসব গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!