বকশীগঞ্জে শিক্ষা ও শিক্ষাথীর মান উন্নয়নের লক্ষ্যে উন্মুক্ত সেমিনার

মতিন রহমান…

“শুধু জিপিএ ৫ নয় মূল লক্ষ্য শিক্ষা গ্রহণ করা” এই প্রতিপাদ্য ও চেতনাকে সামনে নিয়ে জামালপুরের বকশীগঞ্জে শিক্ষা ও শিক্ষার্থীদের গুণগতমান উন্নয়ন বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জিনিয়া ওমর মডেল একাডেমী হলরুমে উন্মুক্ত সেমিনারের আয়োজন করেন বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজী) মোসাদ্দেকুর রহমান মানিক।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে ও বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজী) মোসাদ্দেকুর রহমান মানিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা,চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের পরিচালক ও অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম,বকশীগঞ্জ খয়েরউদ্দিন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম,শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল,বাট্রাজোর নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জমশেদ আলী, শিক্ষক রুহুল আমিন প্রমুখ্য।এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সুধিজন ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

উন্মুক্ত সেমিনারে বক্তারা বলেন, জিপিএ ৫ উম্মাদনার যে ক্ষতি তা আমরা অনেকটাই অনুমান করতে পারি না। এই উম্মাদনায় তাল মেলাতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা হারিয়ে যাচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য থেকে, এমনকি অকালে ঝরছে প্রাণ। প্রতি বছরেই ফলাফল ঘোষণার পর আমরা জিপিএ ৫ না পাওয়ায় আত্মাহুতির খবর দেখতে পারি। এই ফুলের মতো প্রাণ গুলো হারিয়ে যাওয়ার পেছনে আমাদের জিপিএ ৫ উম্মাদনাই দায়ী।

  • Related Posts

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading
    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি (রবিবার) বিকেলে লক্ষীরচর ইউনিয়ন…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল
    error: Content is protected !!