বকশীগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ মার্চ) ভোরে বকশীগঞ্জ থানা প্রাঙ্গনে পরিষদ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে বকশীগঞ্জ নূর মোহাম্মদ  উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ও কামালপুর রণাংগন স্মৃতিসৌধ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আসমা লাবনী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধন্দকার শাকের আহাম্মেদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ও উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নূর মোহাম্মদ  উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উওোলন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস,স্কাউটস শিক্ষার্থীরা।

দুপুরে সরকারি গণগ্রন্থাগার হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি ভবনে আলোকসজ্জার আয়োজন করা হয়।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!