বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

ম‌তিন রহমান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মোট ৮ টি দোকান। এতে ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ধাতুয়াকান্দা নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে দেখি একটি দোকানে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে সবাইকে ডাকাডাকি শুরু করি। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে সাইফুলের মনোহারি দোকানে আগুন ধরে, পরে তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়িয়ে যায় যে কিছু বুঝে ওঠার আগেই মুদি দোকান, ফার্মেসি, কম্পিউটার দোকান, সেলুন ও ধানের গোডাউনসহ মোট   ৮টি দোকান পুড়ে যায়।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে ব্যর্থ হন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন বলেন, “এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতা করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!