বকশীগঞ্জে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ-বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং,বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে বিট পুলিশিং ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরের বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে খয়ের উদ্দিন ফাযিল মাদ্রাসায় হলরুমে বিট পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপি,এম। বিশেষ অতিথি বক্তব্য,রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী,উপজলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,জামালপুরের জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম,পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, মসজিদের ইমাম মহিত হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বকশীগঞ্জ থানার উপ পরিদর্শন তারেক মাসুদ। এসময় মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থী, মসজিদের ইমাম ও সুধী জনেরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম বলেন, বিট পুলিশিং এর প্রধান উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।  

  • Related Posts

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর…

    Read more

    Continue reading
    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!