বকশীগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতার নামে ছাত্রী অপহরণ মামলা

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনের নামে মাদরাসার ছাত্রী অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বকশীগঞ্জ থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই মাদরাসা ছাত্রীর বাবা। মামলায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দসহ ৬ জন ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন আসামী করে এ মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়,বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১৪)কে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহীন ও তার সহযোগীদের সাথে নিয়ে মাদরাসার সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। অপহরণের ঘটনা জানাজানি হলে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও তার ছেলে বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং অপহৃত শিক্ষার্থীর বাবাকে মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন। পরে মেয়েকে অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিওিতে পুলিশ অভিযান চালিয়ে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন।

এবিষয়ে জানতে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দকে মোবাইলে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন,এ ঘটনায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • Related Posts

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    আরাফাত শিশির :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহর বিএনপির অন্তর্গত…

    Read more

    Continue reading
    এডভোকেট গোলাম নবীর মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির শোক প্রকাশ

    আরাফাত শিশির : জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ গোলাম নবী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে বিএনপির প্রচার মিছিল

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    বকশীগঞ্জে মানবতার কল্যাণে বিসমিল্লাহ ফাউন্ডেশন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভোটকেন্দ্র কমিটি গঠন

    “নারী উন্নয়ন ও গণতন্ত্রে খালেদা জিয়া ছিলেন আপোষহীন প্রতীক” : শাহ্ ওয়ারেছ আলী মামুন

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষীরচরে মহিলা দলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিকপাইতে মহিলা দলের দোয়া মাহফিল

    error: Content is protected !!